অভাবের যন্ত্রণায় শেষ হলো তৃপ্তির জীবন

  • আপডেট টাইম : May 05 2021, 08:45
  • 890 বার পঠিত
অভাবের যন্ত্রণায় শেষ হলো তৃপ্তির জীবন

নিজস্ব সংবাদদাতা।।
নাটোরের সিংড়ায় নিজ বাড়ি থেকে নুসরাত জাহান তৃপ্তি নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (০৫ মে) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর ই আলম সিদ্দিকী জানান, ঈদ কেনাকাটার জন্য উপবৃত্তির টাকা জমিয়ে রেখেছিল তৃপ্তি। কিন্তু অভাবের কারণে ওই টাকা সংসারের কাজে লাগাতে চেয়েছিলেন বাবা আওলাদ হোসেন।
এ নিয়ে সকালে বাবার সঙ্গে মেয়ে তৃপ্তির কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাবা আওলাদ তার মেয়েকে মারধর করে বাড়ি থেকে চলে যান। পরে প্রতিবেশীরা ঘরের ভেন্টিলেটর দিয়ে তৃপ্তির ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়।
নুর ই আলম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহের ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
0Shares