করোনায় ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ২৪৪

  • আপডেট টাইম : November 30 2021, 15:30
  • 700 বার পঠিত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানি হয়েছে আরও পাঁচ জনের। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ৯৩৯ জন প্রাণ হারিয়েছে।
গতকাল বুধবার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৯ হাজার ৫০৭টি নমুনা পরীক্ষা করে ২৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার এক দশমিক ২৫ শতাংশ।
সর্বশেষ হিসাব অনুযায়ী দেশে এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৭৩ হাজার ৪৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ জনের সবাই পুরুষ। তাদের মধ্যে ঢাকা বিভাগে তিন জন এবং চট্টগ্রাম ও রংপুর বিভাগে এক জন করে মারা গেছেন।
এর আগে গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের প্রাণহানি হয়েছিল। গত ৫ আগস্টও ২৬৪ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল। অন্যদিকে গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। (শেখ হাসিদুল ইসলাম পিন্টু (সিলেট)

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
0Shares