নতুন কারা মহাপরিদর্শক মোমিনুর রহমান মামুন

  • আপডেট টাইম : September 24 2020, 03:29
  • 1002 বার পঠিত
নতুন কারা মহাপরিদর্শক মোমিনুর রহমান মামুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুনকে কারা মহাপরিদর্শক হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বর্তমান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশার স্থলাভিষিক্ত হবেন।

আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষন-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। আর বর্তমান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশাকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
0Shares