ফেঞ্চুগঞ্জে কাসিম আলী স্কুলের এসএসসি ২০১০ ব্যাচের উদ্যোগে মাস্ক বিতরণ

  • আপডেট টাইম : November 29 2020, 18:12
  • 1098 বার পঠিত
ফেঞ্চুগঞ্জে কাসিম আলী স্কুলের এসএসসি ২০১০ ব্যাচের উদ্যোগে মাস্ক বিতরণ

 

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জে কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০১০ ব্যাচের ছাত্রদের উদ্যোগে মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকালে ফেঞ্চুগঞ্জ বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে এ মাস্ক বিতরণ করা হয়।

মাস্ক বিতরণ কর্মসূচীর পূর্বে সংক্ষিপ্ত সভায় সাংবাদিক আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে ও রাজিব আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও ফেঞ্চুগঞ্জ বণিক সমিতির সদস্য মাসার আহমেদ শাহ্‌, ফেঞ্চুগঞ্জ বাজারের ব্যবসায়ী সালেহ আহমদ ডালিম, জুবেল আহমদ সেলিম, সাংবাদিক আর কে দাস চয়ন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ বাজারের ব্যবসায়ী চম্পু দত্ত, যুবরাজ হোসেন জানু, মানিক মিয়া, আব্দুল আহাদ, কাসিম আলী স্কুলের ২০১০ ব্যাচের শিক্ষার্থী আফজাল আহমদ, জায়েদুল ইসলাম, পাবেল আহমদ, সাইফুল ইসলাম পাপ্পু, পিকলু দাস, রাজিবুল ইসলাম প্রমুখ।

কাসিম আলী ২০১০ ব্যাচের কয়েকজন শিক্ষার্থীরা বলেন,এই শীতে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়বে। তাই মানুষকে সচেতন করতে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
0Shares