বলাৎকারের অভিযোগ মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার

  • আপডেট টাইম : May 24 2021, 03:41
  • 839 বার পঠিত
বলাৎকারের অভিযোগ মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার

দেশ ডেক্স:: সিলেটের দক্ষিণ সুরমায় শিশুশিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত সৈয়দ মাওলানা দেলওয়ার হোসেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ গ্রামের সৈয়দ আবু বাক্করের ছেলে ও দক্ষিণ সুরমার মেনিখলার শাহজালাল তমজিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ।

তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুশিক্ষার্থীদের বলাৎকারের বিষয়টি অধ্যক্ষ স্বীকার করেছেন বলে জানান ওসি।

রোববার (২৩ মে) রাত ৮টার দিকে মাওলানা দেলওয়ার হোসেনকে তমজিদিয়া মাদ্রাসা থেকে গ্রেফতার করে থানাপুলিশ।

পুলিশ জানায়, ওই মাদ্রাসায় আবাসিক রাতযাপনকারী শিশু শিক্ষার্থীদের প্রায় রাতে অধ্যক্ষ তার কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করতেন। গত শনিবার বিষয়টি সহ্য করতে না পেরে এক শিক্ষার্থী তার অভিভাবককে জানায়। পরে আরও কয়েকজন শিশুও এমন অভিযোন করে তাদের অভিভাবকের কাছে।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে রোবাবর রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে মাদরাসা থেকে মাওলানা দেলওয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করেছেন ওই অধ্যক্ষ। তাকে থানাহাজতে রাখা হয়েছে। আগামীকাল (সোমবার) তাকে আদালতে প্রেরণ করা হবে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
0Shares