জুড়ী থানা পুলিশের অভিযানে ৬ পলাতক আসামী আটক

  • আপডেট টাইম : December 11 2021, 17:11
  • 632 বার পঠিত
জুড়ী থানা পুলিশের অভিযানে ৬ পলাতক আসামী আটক

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের অভিযানে পলাতক ৬ আসামীকে আটক হয়েছে। জেলা পুলিশ সুপারের গোষিত জেলা ব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন ও শীতকালীন চুরি ডাকাতি রোধকল্পে জুড়ী পুলিশের বিশেষ অভিযানে পলাতক আসামীদের আটক করা হয়।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালামের নেতৃত্বে জুড়ী থানায় দুটি বিশেষ টিম গঠন অভিযান পরিচালনা করে।
দুটি টিমের পৃথক অভিযানে জুড়ী থানার জামকান্দি গ্রাম থেকে ১. ফাতই মিয়া ( ৫০) ২.মনা (৩৪) উভয় পিতা মৃত মুজাক্কির আলী। এলাপুর গ্রাম থেকে ৩. লালবাবু রায়, পিতা বনমালী রায়। আলীপুর গ্রাম থেকে ৪. আবু মিয়া পিতা মৃত সফাত মিয়া। জাঙ্গালিয়া গ্রাম থেকে ৫. মোঃ ফকরুল ইসলাম পিতা মৃত মনোহর আলী ও উত্তর জামকান্দি গ্রাম থেকে ৬. শিপন আহমেদ পিতা মৃত ইয়াছিন আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার প্রসঙ্গে জুড়ী থানার অফিসার ইনচার্জ জনাব সঞ্জয় চক্রবর্তী জানান, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
0Shares