শ্রীমঙ্গলে ৯০(নব্বই)পিছ ইয়াবাসহ আটক ০১

  • আপডেট টাইম : March 02 2022, 07:24
  • 640 বার পঠিত
শ্রীমঙ্গলে ৯০(নব্বই)পিছ ইয়াবাসহ আটক ০১

 

রুবেল আহম্মদ, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১নং মীর্জাপুর ইউনিয়নের শহরশ্রী পাচাউন বাজার থেকে ইয়াবাসহ একজনকে আটক করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানাযায়,মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত করার লক্ষে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামানের পরিচালনায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে (১লা মার্চ)মঙ্গলবার সন্ধ্যা০৭.২৫ ঘটিকা সময় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ১নং মীর্জাপুর ইউনিয়নের অন্তগর্ত শহরশ্রী পাচাউন বাজারের হাসান মার্কেট সংলগ্ন আহাদ আলীর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার পূর্ব পাশ হইতে সৈয়দ মাহবুব আহমেদ সুমন(৩৮),পিতা-সৈয়দ মাসুদ আহমেদ,সাং-দুবারহাট,থানা-শ্রীমঙ্গল জেলা-মৌলভীবাজার ৯০(নব্বই)পিছ ইয়াবাসহ একজনকে আটক করা হয়।গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান বলেন যে আসামি সৈয়দ মাহবুব আহমেদ সুমন(৩৮)কে ৯০(নব্বই)পিছ ইয়াবাসহ আটক করা হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।তিনি আরো বলেন জেলাকে মাদক মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে।

 

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
0Shares