সাভারে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা

  • আপডেট টাইম : September 22 2020, 10:57
  • 1007 বার পঠিত
সাভারে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা

ঢাকার সাভারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। রোববার রাত ৮টার দিয়ে সাভার পৌর এলাকার পাল পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত নীলা রায় (১৬) মানিকগঞ্জ জেলার বালিরটেক এলাকার নারায়ণ রায়ের মেয়ে। সাভার পৌর এলাকার ব্যাংক কলোনির অ্যাসেড স্কুলের দশম শ্রেণির এই ছাত্রী পরিবারের সঙ্গে সাভার পৌর এলাকার কাজী মোকমা পাড়া এলাকায় ভাড়া থাকত।

অভিযুক্ত যুবকের নাম মিজানুর রহমান (২০)। সে স্থানীয় একটি কলেজের ছাত্র বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নীলাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার বাসিন্দা মিজানুর। কিন্তু নীলা তা প্রত্যাখ্যান করলে ক্ষুব্ধ হয় মিজানুর। রোববার রাত ৮টার দিকে নীলা ও তার ছোট ভাই অলককে সাভার গালর্স স্কুল রোডে পেয়ে মিজানুর তাদের গতিরোধ করে। এক পর্যায়ে অলককে ভয়ভীতি দেখিয়ে বাড়ি পাঠিয়ে দিয়ে নীলাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মিজানুর। পরে স্থানীয়রা নীলাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সাভার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, প্রেমে ব্যর্থ হয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
0Shares