৪ অক্টোবর শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

  • আপডেট টাইম : September 23 2020, 09:21
  • 1000 বার পঠিত
৪ অক্টোবর শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

আগামী ৪ অক্টোবর সারা দেশে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। দুই সপ্তাহ ধরে ধাপে ধাপে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের লাইন ডিরেক্টর ডা. এস এম মুস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

মুস্তাফিজুর রহমান বলেন, সারা দেশে দুই কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

মুস্তাফিজুর রহমান আরো বলেন, প্রথম সপ্তাহের কার্যক্রম শুরু হবে ৪ অক্টোবর। তবে প্রতি সপ্তাহে যেসব কেন্দ্রে ইপিআর টিকার কার্যক্রম থাকবে, সেসব কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বন্ধ থাকবে। সেই হিসেবে সপ্তাহে চার দিন করে চলবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
0Shares