ধর্ষণ মামলায় অভিযুক্ত ছাত্রলীগ কর্মী নিজু গ্রেফতার

  • আপডেট টাইম : October 03 2020, 17:25
  • 988 বার পঠিত
ধর্ষণ মামলায় অভিযুক্ত ছাত্রলীগ কর্মী নিজু গ্রেফতার

সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ছাত্রলীগ কর্মী রাকিব হোসেন নিজুকে (২০) গ্রেফতার করেছে র‍্যাব। আজ শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৯ এর এএসপি সামিউল আলম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ধর্ষিত হওয়া ওই কিশোরীকে শুক্রবার (২ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। এ ঘটনায় শুক্রবার রাতেই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।  অভিযুক্ত ছাত্রলীগ কর্মী রাকিব হোসেন নিজু সিলেট মদন মোহন কলেজের শিক্ষার্থী। সে স্থানীয় পিযুষ গ্রুপের অনুসারী।

বিয়ের প্রলোভন দেখিয়ে ওই  কিশোরীকে ২৯ সেপ্টেম্বর বাসার ছাদে নিয়ে ধর্ষণ করে রাগিব হোসেন নিজু। সে দাড়িয়াপাড়ায় এলাকার মেঘনা ১৪/বি বাসিন্দা আব্দুল কাইয়ুমের ছেলে। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন জাউয়া বাজার এলাকা। এছাড়া ধর্ষিত কিশোরী খাসদবির এলাকার একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী বলে জানা যায়। ধর্ষিত কিশোরী সদর উপজেলার ছালিয়া গ্রামের বাসিন্দা।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
0Shares