সিলেটে দুঃস্থদের মাঝে ‘দি হেল্পিং উইং’ এর খাবার বিতরণ

  • আপডেট টাইম : October 07 2020, 17:23
  • 1136 বার পঠিত
সিলেটে দুঃস্থদের মাঝে ‘দি হেল্পিং উইং’ এর খাবার বিতরণ

সিলেট  হেল্পিং উইং এর দুই টাকায় খাবার বিতরণ

সিলেট অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অভিনব উদ্যোগ নিয়েছে চ্যারিটি অর্গানাইজেশন ‘দ্যা হেল্পিং উইং’৷ ‘দুই টাকায় দুপুরের খাবার’ সিলেটের প্রতিটি পয়েন্টে  গরীব ও অসহায় মানুষদের মাঝে দুই টাকায় খাবার বিতরণ করেছেন তারা৷

সংগঠনটির উদ্যোগে শহরের নয়াসড়ক নয়াসড়ক প্রাঙ্গণে আজকে খেটে-খাওয়া অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন দ্যা হেল্পিং উইংয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ঃ রবিউল হাসান চৌধুরী, সিলেট কার্যনির্বাহী কমিটির সহ-সাধারন সম্পাদকঃ তারেকুল ইসলাম তারেক, কার্যনির্বাহী সদস্য জয়ন্ত সেন, শিমুল আহমেদ ।

করোনা প্রাদুর্ভাবে থমকে যাওয়া অর্থনীতির সাথে সাথে অচল হয়ে যাওয়া অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষগুলোর মুখে একটু হাসি ফোটানোর জন্য উদ্যোগ৷ খাবারের বিনিময়ে দুই টাকা নেওয়া প্রসঙ্গে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রবিউল হাসান চৌধুরী  বলেন- ‘ফ্রিতে সেবা দিয়ে কারো আত্মসম্মানে আঘাত দেওয়ার ইচ্ছা নেই আমাদের। তাই আমরা দুই টাকার বিনিময়ে সেবা দেই যাতে তারা নিজের টাকায় কিনে খাওয়ার তৃপ্তিটা নিতে পারেন৷’

তারা আরো জানিয়েছেন যে, সামর্থ্যবানরা এগিয়ে আসলে এবং তাদের সাধ্যের মধ্যে হলে তারা নিয়মিত এই কার্যক্রম চালিয়ে যেতে চান।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
0Shares