সিলেট মালনীছড়া চা-বাগানে কিশোরের আত্মহত্যা 

  • আপডেট টাইম : May 02 2021, 15:46
  • 856 বার পঠিত
সিলেট মালনীছড়া চা-বাগানে কিশোরের আত্মহত্যা 
সিলেট প্রতিবেদক:: সিলেটের বিমানবন্দর থানাধীন মালনীছড়া চা-বাগানে গলায় লুঙ্গি পেচিয়ে আত্মহত্যা করেছে। রোববার (২ মে) বেলা দেড়টায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সিলেটের বিমানবন্দর থানাধীন মালনীছড়া চা-বাগানের ২নং সেকশনের ফিশারী সংলগ্ন চৌকিদারের টিনের ঘরের চালের তিরের সাথে লুঙ্গি পেচিয়ে লক্ষীনদর গোয়ালার পুত্র শিপন বাউরী (১৪) আত্মহত্যা করে। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে।

ময়না তদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
0Shares