পরিস্থিতির উন্নতি না হলে ১ জুলাই থেকে ঢাবিতে অনলাইনে চূড়ান্ত পরীক্ষা

  • আপডেট টাইম : May 05 2021, 13:14
  • 875 বার পঠিত
পরিস্থিতির উন্নতি না হলে ১ জুলাই থেকে ঢাবিতে অনলাইনে চূড়ান্ত পরীক্ষা

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হলে আগামী ১ জুলাই থেকে অনলাইনে সব বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি৷ করোনা পরিস্থিতির কারণে গত বছরের ১৮ মার্চ থেকে বন্ধ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম৷ এর মধ্যে অনলাইনে ক্লাস ও দুটি সেমিস্টারের মিডটার্ম পরীক্ষা হলেও আটকে আছে সব বর্ষের চূড়ান্ত পরীক্ষা।

বুধবার বিকেলে উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভা অনুষ্ঠিত হয়৷ সেখানেই পরিস্থিতির উন্নতি না হলে ১ জুলাই থেকে অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয় বলে প্রথম আলোকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল৷

চূড়ান্ত পরীক্ষা আটকে থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর মধ্যেই এক বছর পিছিয়ে পড়েছেন৷ শিক্ষার্থীদের অনেকের চাকরি তথা কর্মজীবনে প্রবেশ কিংবা ভবিষ্যতের পরিকল্পনা থমকে আছে পড়াশোনা শেষ করতে না পারায়৷ এমন পরিস্থিতিতে অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ অনলাইনে পরীক্ষা হলেও আবাসিক হলগুলো বন্ধই থাকবে৷

বিজ্ঞাপন

এর আগে গত ২৯ এপ্রিল করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ১৭ মে আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের করোনার টিকা নিশ্চিত হওয়ার আগপর্যন্ত হল বন্ধই থাকছে। টিকা নিশ্চিত হওয়ার অন্তত চার সপ্তাহ পর হলে তোলা হবে শিক্ষার্থীদের।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
0Shares