শুকরিয়া মার্কেট বন্ধ করলো জেলা প্রশাসন, ব্যবসায়ীদের

  • আপডেট টাইম : May 05 2021, 17:41
  • 807 বার পঠিত
শুকরিয়া মার্কেট বন্ধ করলো জেলা প্রশাসন, ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক :: সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পরে সিলেট নগরীর শুকরিয়া মার্কেট খোলা রাখায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে মার্কেটি অভিযান চালিয়ে বন্ধ করে দেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

পরে মার্কেটের ব্যবসায়ীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এসময় বন্দরবাজার-চৌহাট্টা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সহযোগিতায় সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বুধবার (৫ মে) রাত সাড়ে ৯টার দিকে নগরীর শুকরিয়া মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি নির্দেশনা অমান্য করে ৮টার পরে খোলা রাখায় মার্কেটটি বন্ধ করে দেয়া হয় এবং স্বাস্থ্যবিধি না মানায় মার্কেটের অন্তত ৫ টি দোকানে জরিমানা করা হয়।

এদিকে মার্কেটটি বন্ধ করে দেয়ায় প্রতিবাদে রাস্তা অবরোধ করেন শুকরিয়া মার্কেটের ব্যবসায়ীরা। এসময় তারা জানান, অন্যান্য মার্কেটগুলো খোলা রেখে আমাদেরকে অবগত না করে হঠাৎ করে শুধু শুকরিয়া মার্কেট বন্ধ করে দেয়া হয়েছে। এতে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।

পরে ব্যবসায়ীরা কিচ্ছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করে চলে যান।

অভিযানের বিষয়ে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাহাঙ্গীর আলম জানান, সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় শুকরিয়া মার্কেট বন্ধ করা হয়েছে। এছাড়াও ৫টি দোকানে জরিমানা করা হয়েছে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  
0Shares