সিলেট-সুনামগঞ্জ সড়কে শাবি শিক্ষার্থীদের আগুন,

  • আপডেট টাইম : May 05 2021, 18:04
  • 852 বার পঠিত
সিলেট-সুনামগঞ্জ সড়কে শাবি শিক্ষার্থীদের আগুন,

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর সুবিদবাজারে ট্রাকচাপায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাব্বির আহমদের প্রাণহানির ঘটনায় সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বুধবার (৫ মে) রাত সাড়ে ১১টার দিকে শাবি শিক্ষার্থীরা ভার্সিটি গেটের সামনে সড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু করেন।

এসময় তারা টায়ারে আগুন ধরিয়ে রাস্তা অবরোধ করেন। প্রতিবাদকালে শিক্ষার্থীরা ঘাতক ট্রাক চালকের ফাঁসি এবং বিভিন্ন সময় সিলেট-সুনামগঞ্জ সড়কে বেপরোয় ট্রাকের ধাক্কায় শাবি শিক্ষার্থীসহ পথচারীদের মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি দাবি করেন। এছাড়াও সিলেট-সুনামগঞ্জ সড়কে ট্রাক চলাচল বন্ধের দাবি জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রেখেছেন এবং দুপাশে শত শত গাড়ি আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এর আগে বুধবার (৫ মে) রাত ৯টার দিকে নগরীর সুবিদবাজার পয়েন্টে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাব্বির আহমদের মৃত্যু হয়।

ছাব্বিরের বাড়ি নড়াইল জেলায়। তাঁর পরিবার ঢাকার সাভারে থাকেন। ছাব্বির সিলেট নগরীর আখালিয়ায় এলাকায় একটি বাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ৯টার দিকে মোটরসাইকেল যোগে ছাব্বির আহমদ সুবিদবাজার পয়েন্টে আসামাত্র পিছন থেকে একটি ট্রাক ছাব্বিরের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সাব্বির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নিচে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাতের ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এসময় স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখেন। প্রায় আধাঘন্টা সড়ক অবরোধের ফলে সড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনা ও ছাব্বিরের মৃত্যুর বিষয়টি সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার এস.আই. আব্দুস সাত্তার নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং ট্রাক জব্দ ও চালককে আটক এবং মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
0Shares