হবিগঞ্জে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই, আহত ২

হামলায় দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন

  • আপডেট টাইম : May 06 2021, 05:20
  • 1062 বার পঠিত
হবিগঞ্জে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই, আহত ২

 

 

চুনারুঘাট প্রতিনিধি :: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুলিশ সদস্যদের ওপর হামলা করে মাদক মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলায় দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে চুনারুঘাট উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তের কাছাকাছি খাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে রাতে চুনারুঘাট থানার ওসি (ওসি) মো. আলী আশরাফ বলেন, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে সময় লাগবে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, খাসপাড়া গ্রামের মামদ আলীর ছেলে শিপন মিয়া র‌্যাবের দায়ের করা একটি মাদক মামলার পলাতক আসামি। রাত ১২টার দিকে চুনারুঘাট থানা পুলিশ শিপনের বাড়িতে গিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় শিপনের পরিবারের লোকজন পুলিশ সদস্যদের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেন।

পুলিশের এক কর্মকর্তা জানান, শিপনের পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নিয়েছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

ঘটনার খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও সেখানে উপস্থিত হয়েছিলেন বলেও জানা গেছে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
0Shares