সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে ভাই-ভাবি খুন

দেশ প্রতিবেদকঃঃ সুনামগঞ্জের জামালগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই ও ভাবি নিহত হয়েছেন

  • আপডেট টাইম : May 09 2021, 19:26
  • 782 বার পঠিত
সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে ভাই-ভাবি খুন

দেশ প্রতিবেদকঃঃ
সুনামগঞ্জের জামালগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই ও ভাবি নিহত হয়েছেন।

রোববার (৯ মে) রাত ৯টায় উপজেলার বেহেলী ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ছোট ভাই রাসেলের সঙ্গে বিভিন্ন বিষয়ে নিয়ে বড় ভাই আলমগীর ও মুর্শেদা বেগমের বিরোধ চলে আসছিল। রোববার রাতেও তাদের মধ্যে কথাকাটাকাটি হয়েছে।

এক পর্যায়ে রাসেল ধারালো ছুরি দিয়ে ভাই ও ভাবিকে আঘাত করে পালিয়ে যায়। পরে তাদেরকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামি গ্রেফতারে তৎপরতা চলছে।

পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। পারিবারিক কলহের কারণে এরকম ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
0Shares